1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

জাতীয় পার্টির সম্মেলন শুরু, এরশাদের জন্য বিশেষ দোয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ৬৪ Time View

জাতীয় পার্টির (জাপা) নবম জাতীয় সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের সভাপতিত্ব করছেন জিএম কাদের। । শুরুতে এরশাদের জন্য দোয়া পরিচালনা করেন কারী হাবিবুল্লাহ বেলালী।শোক প্রস্তাব পাঠ করেন প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতি।

আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের (আইইবি) এ সম্মেলন শুরু হয়। এবারের সম্মেলনে সর্বসম্মতভাবে পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা বেগম রওশন এরশাদকে দলের আমৃত্যু প্রধান পৃষ্ঠপোষক এবং জিএম কাদেরকে চেয়ারম্যান করার সিদ্ধান্ত পাস করা হবে বলে জানানো হয়েছে।

সম্মেলনে উপস্থিত আছেন আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ, মশিউর রহমান রাঙ্গাসহ নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তব্য রাখবেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। এছাড়া জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাসহ পার্টির শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলের নেতা রওশন এরশাদকে জাতীয় পার্টিতে সর্বোচ্চ সম্মানিত পদে অধিষ্ঠিত করা হচ্ছে। তিনি যতদিন বেঁচে থাকবেন দলের এ পদে এককভাবে অধিষ্ঠিত থাকবেন, তার মৃত্যুর পরে পদটি আর কেউ ব্যবহার করতে পারবেন না, বিলুপ্ত হয়ে যাবে। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে তিনিই হবেন দলের শীর্ষনেতা। দলের যেকোনো পাবলিক মিটিংয়ে চেয়ারম‌্যানের উপরের মর্যাদা ভোগ করবেন তিনি। এছাড়া দলীয় পতাকা একমাত্র তার গাড়িতেই থাকবে। জাতীয় পার্টিতে এমন একটি নতুন পদ সৃষ্টি করে শুক্রবার (২৭ ডিসেম্বর) গঠনতন্ত্র অনুমোদন দিয়েছে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ