1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’ যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাত সেনাসহ ৩৭ জন নিহত জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে যেমন হবে বাংলাদেশের একাদশ ভারতের চেয়ে বাংলাদেশের পাটের মান বেশি উন্নত: ভারতীয় কৃষিমন্ত্রী এফবিসিসিআই’র সভাপতি পদে প্রার্থী হচ্ছেন শওকত আজিজ রাসেল সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, গ্রেফতার ২ পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী

শুরু হলো দেশের বৃহত্তম এইচ আর প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ৩২ Time View

নর্থসাউথ বিশ্ববিদ্যালয় এইচ আর ক্লাবের উদ্যোগে এবছর তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ক্লাবটির প্রধান ইভেন্ট এইচআর কোলাবরেশন ৩.০।

প্রতিযোগিতামূলক এই ইভেন্টটি এখন পর্যন্ত বাংলাদেশর একমাত্র এবং সর্ববৃহৎ এইচআর মডেল মেকিং প্রতিযোগিতা। নতুন আঙ্গিকে আয়োজনপ্রিয় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপকভাবে সাড়া জাগানো এই প্রতিযোগিতাটির এবারের পর্বটি গত দুবারের তুলনায় এ বছরে আরো বড় পরিসরে আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন কার্যক্রম অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই ২৪ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত ছিলো। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রতিযোগিতাটিতে অংশগ্রহণের জন্য আগ্রহী শিক্ষার্থীদের সংখ্যা ছিলো অপ্রত্যাশিত এবং অসাধারণ। সর্বমোট ৩৮৬টি টিম অংশগ্রহণকারী হিসেবে রেজিস্ট্রেশন করেছে।

৮ ডিসেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতাটির প্রথম পর্ব সুষ্ঠু ও সফলভাবে শেষ হয়েছে। অংশগ্রহণকারী প্রতিটি টিমকে প্রথম রাউন্ডের কেইস অনলাইনে পাঠানো হয়েছে, যেটি তারা ২৪ ঘণ্টার মধ্যে সমাধান করে অনলাইনে জমা দিয়েছে।

প্রতিযোগিতাটির দ্বিতীয় পর্ব হবে ১৩ ডিসেম্বর। সেদিন, প্রতিযোগীদের দ্বিতীয় রাউন্ডের কেস প্রদান করার আগে তাদের জন্য একটি কর্মশালা আয়োজিত হবে, যেটি পরিচালনা করবেন, কর্পোরেট দুনিয়ার বিভিন্ন কর্মক্ষেত্রে বিশেষত্বধারী, এবং অভিজ্ঞ ব্যক্তিবর্গ। কর্মশালাটিতে তারা উত্তীর্ণ প্রতিযোগিদের সঙ্গে তাদের নিজেদের জ্ঞান এবং অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

মিডিয়া পার্টনার হিসেবে আছে কালের কণ্ঠ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ