1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

ভুটানের রাষ্ট্রদূত হচ্ছেন একেএম শহিদুল করিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪৭ Time View

সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচারপ্রধান একেএম শহিদুল করিমকে ভুটানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের ১৮তম ব্যাচের একজন পেশাদার কর্মকর্তা। বর্ণাঢ্য কূটনৈতিক জীবনে তিনি লন্ডন, কায়রো ও স্টকহোমে বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একেএম শহিদুল করিম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজি ইউনিভার্সিটিতে বাণিজ্য আলোচনা বিষয়ে এক্সিকিউটিভ প্রোগ্রামে অংশগ্রহণ ও জাপানের ওসাকার কানসাই কোকুসাই সেন্টারে জাপানিজ ভাষা কোর্স সম্পন্ন করেছেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ