1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

আসছে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ৫ টাকার নতুন ধাতব মুদ্রা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুন, ২০১২
  • ১৪৫ Time View

জাতির জনক বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ৫ টাকার ধাতব নোট বাজারে ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৭ জুন নয়া এ মুদ্রা বাজারে ছাড়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান আনুষ্ঠানিকভাবে এই মুদ্রা বাজারে ছাড়বেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ৭ জুন থেকে নতুন এ মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় পাওয়া যাবে। এরপর থেকে বাংলাদেশ ব্যাংকের সকল শাখা এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখা থেকে এসব মুদ্রা পাওয়া যাবে।

তিনি জানান, নতুন এই ধাতব মুদ্রার ওজন ৬ দশমিক ৫০ গ্রাম। স্টেইনলেস স্টিলে এসব মুদ্রা তৈরি। এর ব্যস ২৫ দশমিক ৫০ মিলিমিটার।

এসব মুদ্রার এক পাশে বঙ্গবন্ধুর ছবি এবং আরেক পাশে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি।

আসাদুজ্জামান বলেন, তবে পাশাপাশি বর্তমানে প্রচলিত ৫ টাকার সকল ধাতব মুদ্রা ও নোট বাজারে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ