1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

মহানগর আ.লীগের সম্মেলন উদ্বোধন করলেন শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৪৬ Time View

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করেছেন।

আজ শনিবার বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আওয়ামী লীগের সম্মেলন। শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এরপর আওয়ামী লীগের দলীয় পতাকা ও দলীয় সঙ্গীতও গাওয়া হয়।

আগেই সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়। বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা সম্মেলনস্থলে উপস্থিত হন। এবারের সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এ দুই শাখার নেতৃত্বে বড় পরিবর্তন আসবে বলে আগেই জানিয়েছেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা।

মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণ, ৪৫ থানা ও ১০০ ওয়ার্ড ও ইউনিয়নগুলোর কমিটি হয়েছে। প্রতিটি থানার সভাপতি ও সাধারণ সম্পাদক হবে কাউন্সিলর। ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম লিখে জমা দেবে থানার সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে। তাদের মধ্যে থেকে সমন্বয় করে নির্বাচন করবে কে হবে কাউন্সিল আর কে হবে ডেলিগেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ