1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

শাহজালাল বিমানবন্দরে ৭৪ হাজার মার্কিন ডলারসহ যাত্রী আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ৪২ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৪ হাজার ৪০০ ইউএস ডলারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের বিমানবন্দরের একটি টিম। এ ডলারের অর্থমূল্য প্রায় ৬৩ লাখ ৯ হাজার টাকা।

গতকাল রবিবার রাতে মো. মাহবুবর রহমান নামে ওই যাত্রীকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মো. শহীদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে কর্তব্যরত গোয়েন্দারা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। রবিবার রাত ১১টার দিকে হেভি লাগেজ গেট নম্বর-৪ এলাকায় মালিন্দো এয়ারলাইন্সের (কুয়ালালামপুরগামী ফ্লাইট নম্বর-ওডি১৬১) যাত্রী মো. মাহবুবর রহমান গেট দিয়ে প্রবেশ করলে তাকে তল্লাশি চালিয়ে তার হাতের ট্রলি ব্যাগ থেকে ৬৩ লাখ ৯ হাজার ১২০ টাকা সমমূল্যের ৭৪ হাজার ৪০০ ইউএস ডলার জব্দ করা হয়।

আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করে কাস্টমস আইনে ব্যবস্থা নিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ