1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

স্কুল ভবনের নিচে মিলল কবরস্থান!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৪৫ Time View

যুক্তরাষ্ট্রে একটি হাইস্কুলের নিচে কবরস্থানের খোঁজ পাওয়া গেছে। দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় ওই কবরস্থানটির সন্ধান মিলেছে বলে জানা গেছে।

জানা গেছে, কবরস্থানটিতে ১৪৫ জন মানুষের কবর রয়েছে। স্কুলের নিচে রিজউড কবরস্থান থাকতে পারে এমন সতর্কবার্তা পেয়ে রাডার ব্যবহার করে তল্লাশি চালায় স্কুল কর্তৃপক্ষ। এতে মাটির ৩ থেকে ৫ ফুট নিচে ১৪৫টি কফিনের সন্ধান পাওয়া যায়। তবে ওই কবরস্থানে আড়াইশ’রও বেশি মানুষকে সমাহিত করা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে। তাদের বেশিরভাগই আফ্রিকান-আমেরিকান। এদের মধ্যে অন্তত ৭৭ জন শিশু ছিল।

নথি থেকে জানা গেছে, ১৯৪২ সালে চালু হওয়া এই কবরস্থানটি ১৯৫৭ সালে একটি প্রাইভেট কোম্পানি কিনে নিয়েছিল। এর তিন বছর পর জেলা স্কুল কর্তৃপক্ষ সেখানে একটি স্কুল গড়ে তোলে। বর্তমানে কবরস্থানের জায়গাটিতে খোলা মাঠ ও স্কুলের কৃষি ভবন রয়েছে।

স্কুল কর্তৃপক্ষ বলছে, সমাহিত ব্যক্তিদের প্রতি সম্মান দেখাতে কবরস্থান থেকে ভবন সরিয়ে ফেলার পরিকল্পনা করা হচ্ছে।

সূত্র : সিএনএন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ