1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

জ্বালানি ঘাটতিতে বিনিয়োগ বাধাগ্রস্ত: বিশ্বব্যাংক

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুন, ২০১২
  • ১২৫ Time View

বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিশ্বব্যাংক জানিয়েছে, জ্বালানি ঘাটতির কারণে এদেশে নতুন করে বিনিয়োগ ও প্রকল্প সম্প্রসারণের ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে।

রোববার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় পর্যবেক্ষণ প্রতিবেদন (আ‌উটলুক রিপোর্ট) প্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ডস্টেইন বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে জ্বালানি ঘাটতি হুমকি হয়ে দাঁড়িয়েছে। একই সংকট বৈশ্বিক অর্থনীতিতেও চলছে।’

বিশ্বব্যাংক বলেছে, ‘২০১০-১১ অর্থবছরে বিনিয়োগ ছিল ১৯ দশমিক ৫ শতাংশ। ২০১১-১২ অর্থবছরে সেটা কমে দাঁড়ায় ১৯ দশমিক ১ শতাংশ। এর কারণ বিনিয়োগকারীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’

এলেন গোল্ডস্টেইন বলেন, ‘সাম্প্রতিক কয়েক বছরে পর্যাপ্ত অবকাঠামো, জ্বালানি ও বাণিজ্য সহায়ক পরিবেশ সরবরাহ করতেও সমর্থ হয়নি বাংলাদেশ।’

তিনি বলেন, ‘যদি এসব সমস্য চিহ্নিত করা যায়, বাংলাদেশ দুর্বল বৈশ্বিক অর্থনীতি প্রভাব কাটিয়ে উঠতে পারবে।’

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক আর্নেস্তো মে, প্রধান অর্থনীতিবিদ সঞ্জয় কাঠুরিয়া, বাংলাদেশে বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ জাহিদ হোসেন জাতীয় ও বৈশ্বিক অর্থনীতির বিভিন্ন ইস্যু উত্থাপন করেন।

জাহিদ হোসেন বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে লিখিত বক্তব্য দেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন প্রধান অর্থনীতিবিদ সঞ্জয় কাঠুরিয়া ও দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক ব্যবস্থাপনা বিষয়ক পরিচালক আরনেস্তো মে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ