1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

শুক্রবার তিস্তা নিয়েও বৈঠক হবে মমতা-হাসিনার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ৪২ Time View

কাউন্টডাউন শুরু। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষার পরই ইডেন গার্ডেনে তৈরি হবে ইতিহাস। দিন রাতের পিঙ্ক টেস্টে প্রথম মুখোমুখি হচ্ছে ভারত বনাম বাংলাদেশ। গোটা শহরেই সাজো-সাজো রব। শুধু তাই নয়, খেলার মাঠকে ঘিরেই এখন আবর্তিত হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিও। থাকছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। উপস্থিত থাকবেন বিশ্বনাথন আনন্দ, লিয়েন্ডার পেজ, সানিয়া মির্জা সহ ২০০০ সালে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ টিমের প্লেয়াররাও।

শুক্রবার ইডেনে একসঙ্গে বসে পিঙ্ক টেস্ট দেখবেন হাসিনা-মমতা। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা জানিয়েছেন। শেখ হাসিনা তাঁকে ফোনও করেছিলেন। মমতার কথায়, ‘কাল ইডেনে খেলা। আমি থাকব। হাসিনা থাকবেন। আমাকে আজকে হাসিনা ফোন করেছিলেন।’ তবে শুধু খেলা দেখাই নয়, মমতার সঙ্গে হাসিনার গুরুত্বপূর্ণ বৈঠকও হবে। শুক্রবার সন্ধ্যায় শহরের একটি পাঁচতারা হোটেলে সেই বৈঠক হবে। আর এই বৈঠকের দিকেই তাকিয়ে আছে দুদেশের রাজনৈতিক মহল।

সূত্রের খবর, সেই বৈঠকে যেমন উঠে আসতে পারে এনআরসি প্রসঙ্গ, তেমনি উঠে আসার সম্ভাবনা আছে বহুদিনের অমীমাংসিত তিস্তা চুক্তিও। এর আগে দিল্লি এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে এই বিষয়ে কথা বলেছিলেন হাসিনা। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই বিষয়ে হাসিনাকে আশ্বস্ত করেছিলেন। কিন্তু কাজের কাজ এখনও হয়নি। বাংলাদেশে বিষয়টি নিয়ে চাপের মধ্যে রয়েছেন হাসিনা। তাই এবারের বৈঠকে মমতার মন গলানোর চেষ্টা তিনি করবেন বলেই ধারণা রাজনৈতিক মহলের।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া, এই সময়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ