1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

এডিস মশার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৪৩ Time View

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ মোকাবেলা এবং এডিস মশার বিস্তার রোধে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে মশাবাহিত রোগে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম। বৈঠকে কমিটির সদস্য ডা. আ ফ ম রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মো. মনসুর রহমান, মো. আব্দুল আজিজ ও সৈয়দা জাকিয়া নূর এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে ডেঙ্গু, চিকুনগুনিয়ামহ মশাবাহিত রোগ মোকাবেলা নিয়ে আলোচনা শেষে স্থানীয় সরকার বিভাগ ও সিটি কর্পোরেশনসমূহের সাথে সমন্বয় করে এ ব্যাপারে তৎপরতা বৃদ্ধিতে দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া জাতীয় হৃদরোগ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচন শেষো হাসপাতালটির সেবা ব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন মালামাল ক্রয়ের অনিয়ম বিষয়ে আলোচনা হয়। বিষয়টি তদন্তের স্বার্থে স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিককে আহ্বায়ক এবং আ ফ ম রুহুল হক, মো. আব্দুল আজিজ ও জাকিয়া নূরকে সদস্য করে একটি সাব-কমিটি গঠন করা হয়। সাব কমিটিকে দুই মাসের মধ্যে এ সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতি তদন্তপূর্বক রিপোর্ট প্রদানের জন্য বলা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ