1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

২২ ফেব্রুয়ারি সৃজিত-মিথিলার বিয়ে !

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৬৭ Time View

ভারতের বাংলা সিনেমার প্রখ্যাত পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কেয়েক মাস ধরেই। দুজনের এই সম্পর্কটাকে বরাবরই বন্ধুত্ব বলে দাবি করে আসছেন তারা। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা।

সোমবার (১৮ নভেম্বর) এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

দুপুরে প্রকাশিত এই সংবাদে বলা হয়, বিয়ের প্রস্তাব নিয়ে কলকাতার এই নির্মাতা এখন ঢাকায় অবস্থান করছেন। আসছে বছর ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা। বিয়ের সম্ভাব্য তারিখ ২২ ফেব্রুয়ারি।

যদিও বিয়ের প্রস্তাব নিয়ে বাংলাদেশে আসার বিষয়টি অস্বীকার করেছেন সৃজিত। তিনি বলেন, মিথিলার পরিবারের সঙ্গে আমার বহুদিন ধরেই চেনাজানা। তাদের সঙ্গে দেখা করতেই আসা।

গত মার্চে সংগীত শিল্পী অর্ণবের গানের একটি ভিডিওচিত্র নির্মাণ করেন সৃজিত। সেখানে মডেল ছিলেন মিথিলা। সেই কাজের সূত্র ধরে সৃজিত-মিথিলার ঘনিষ্ঠতা বাড়তে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ