1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কক্সবাজারে ৯ দিনে ৮২৩ মিলিমিটার বৃষ্টিপাত ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা আমিরাতের ২ তেলবাহী জাহাজে ইরানের হামলা, ভারতীয় নাবিক নিহত পায়রা বন্দরে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজের ওপর ২০ শতাংশ ফি তীব্র সমালোচনা করেছে ইরান আবহাওয়ার উন্নতি হলে মূল ফোকাস থাকবে পুনর্বাসনে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইরান সংঘাতে মার্কিন সৈন্যের মৃত্যু বেড়ে ১৪, আহত চার শতাধিক পরীক্ষার প্রশ্নপত্রে কোনো ভুল থাকলে পুরো নম্বর দেওয়া হবে মালয়েশিয়ায় ২৯০ বাংলাদেশিসহ পাঁচ শতাধিক বিদেশি আটক বিদেশি বিনিয়োগে অনুকূল পরিবেশ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইসিটি মন্ত্রী

শেখ হাসিনা নির্বাচনকেন্দ্রিক রাজনীতি করেন না : কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯
  • ৪৫ Time View

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকেন্দ্রিক রাজনীতি করেন না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আরো বলেন, তার চিন্তা পরবর্তী জেনারেশন। রাজনীতির গন্ডি পেরিয়ে শেখ হাসিনা এখন রাষ্ট্র নায়ক। কারণ ভিশন ২১০০ এর স্বাপ্নিক রূপকার তিনি।

আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের উদ্দেশেও ওবায়দুল কাদের বলেন, দুর্নীতিবাজদের না বলুন। চাঁদাবাজদের না বলুন। টেন্ডার বাজদের না বলুন । ভূমি দস্যুদের না বলুন। এটাই হচ্ছে শেখ হাসিনা। সৎ সাহস আছে বঙ্গবন্ধু কন্যার। শুরু করেছেন নিজের ঘর থেকে শুদ্ধি অভিযান। আমরা তাকে স্যালুট করছি।

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ