1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

‘ট্রেন ঠিকমতো চালাতে পারি না, মেট্রোরেল কীভাবে চালাবো’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৪২ Time View

সম্প্রতি রেল দুর্ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংসদের বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, একের পর এক ট্রেন দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। আমরা মাটির উপর দিয়ে ট্রেন ঠিকমতো চালাতে পারি না বলে দুর্ঘটনা ঘটে। আমরা মেট্রোরেল চালাবো কীভাবে। শূন্যের উপর দিয়ে মেট্রোরেল করা হচ্ছে। এই ট্রেন যে পড়ে যাবে না, তার নিশ্চয়তা কী। পড়ে তো যাবেই। ট্রেন ঠিকমতো চালাতে পারি না, আবার মেট্রোরেল পাতালরেল কীভাবে চালাবো।

আজ বৃহস্পতিবার একাদশ সংসদের পঞ্চম অধিবেশেনের শেষ কার্যদিবসে সমাপনি বক্তব্যে এ কথা বলেন।

রওশন এরশাদ বলেছেন, সন্ত্রাস, ইয়াবা, ক্যাসিনোসহ সব ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচলনা অব্যাহত রাখার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী দূরদর্শী দৃঢ় মনোভাবের পরিচয় দিয়েছেন।

তিনি বলেন, অপরাধীর কোনো দল নেই তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আর প্রধান মন্ত্রী এ ব্যাপারে যে পদক্ষেপ নিয়েছে তা সকল মহলে প্রশংসিত হচ্ছে। এ অভিযান অব্যাহত রাখতে হবে, না হয় সমাজ দুষ্কৃতিকারীতে ভরে যাবে।

তিনি আরো বলেন, দেশে সাম্প্রতিক কালে বেশ কটি নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এতে বিবেকবান মানুষকে নাড়া দিয়েছে।

এ পরিপ্রেক্ষিতে তিনি ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত হত্যার কথা উল্লেখ করে বলেন, অল্প সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের বিচারের রায় দেওয়া হয়েছে। তবে সাংবাদিক দম্পতি সাগর-রুনি, নারায়নগঞ্জের তকি, কুমিল্লার তনু হত্যাসহ অনেক হত্যার বিচার বিলম্ব হচ্ছে। এসব বিচার যাতে দ্রুত সম্পন্ন হয় এ ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা দিতে তিনি আইনমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

তিনি দেশের মানুষকে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান। এ জন্য ভেজালবিরোধী অভিযান আরো জোরদার করে কঠোর শাস্তির বিধানের ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ