1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের পদত্যাগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ৪৩ Time View

বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস পদত্যাগ করেছেন। রবিবার এক ভাষণে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন তিনি। এ সময় বলিভিয়ায় সহিংসতা ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে দেয়ার জন্য সরকার বিরোধীদের তীব্র সমালোচনা করেছেন তিনি।

সম্প্রতি বলিভিয়ায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রধান প্রতিদ্বন্দ্বী কার্লোস মেসাকে পরাজিত করে পুনর্নির্বাচিত হয়েছিলেন প্রেসিডেন্ট মোরালেস। কিন্তু কার্লোস মেসা কারচুপির অভিযোগ তুলে ওই ফলাফল প্রত্যাখ্যান করেন। এরপর সরকার বিরোধী আন্দোলনের ডাক দেন কার্লোস মেসা। বলিভিয়ার সরকার বিরোধী এই নেতা মার্কিনপন্থি রাজনীতিবিদ হিসেবে পরিচিত।

রবিবার বিকেলে প্রেসিডেন্ট মোরালেস জাতির উদ্দেশে দেয়া টেলিভিশন ভাষণে দেশে আবার প্রেসিডেন্ট নির্বাচন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তার কয়েক ঘণ্টা না যেতেই তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

বলিভিয়ার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রুডরিগেজ পদত্যাগকারী প্রেসিডেন্টের প্রতি সমর্থন ঘোষণা করে বলেছেন, ইভো মোরালেসকে ষড়যন্ত্রমূলকভাবে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট মোরালেস মার্কিন সাম্রাজ্যবাদ-বিরোধী নীতি গ্রহণ করার কারণে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তীব্র চাপের মুখে ছিলেন। ২০০৬ সাল থেকে বলিভিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

সূত্র : বিবিসি, পার্স টুডে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ