1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

‘বুলবুল’ মোকাবিলায় কন্ট্রোল রুম, জরুরি নম্বর ০২-৯৫৪৬০৭২

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৫১ Time View

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে জরুরি দুর্যোগ মোকাবিলায় তথ্য ও সার্বিক যোগাযোগের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় শনিবার সচিবালয়ে একটি অস্থায়ী ‘কন্ট্রোল রুম’ খুলেছে। মন্ত্রণালয়ের ৮০১ (ক) নম্বর কক্ষটিতে কন্ট্রোল রুমের কার্যক্রম চলবে। কন্ট্রোল রুমের ফোন নম্বর: ০২-৯৫৪৬০৭২। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনোজ কান্তি বড়াল কন্ট্রোল রুমের সার্বিক দায়িত্ব পালন করবেন।

আজ শনিবার নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক দু’টি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে জানানো হয়, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলার প্রস্তুতিসহ পরবর্তী প্রয়োজনীয় সব ধরনের কার্যক্রম গ্রহণের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরগুলোর সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর ৯ ও ১০ নভেম্বরের সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হয়েছে। একইসঙ্গে প্রত্যেক দপ্তর/সংস্থায় জরুরি প্রয়োজনে যোগাযোগ নিশ্চিতকল্পে এবং জনগণের এ সম্পর্কিত তথ্য প্রাপ্তির সুবিধার্থে কন্ট্রোল রুম খোলা এবং ব্যাপক প্রচারণা ও অন্যান্য জরুরি সব ধরনের কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ