1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

দেশে ১৭ ভাগ মানুষ মানসিক সমস্যাগ্রস্ত : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৪৫ Time View

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে বিভিন্ন বয়সী ১৭ ভাগ মানুষ মানসিক সমস্যাগ্রস্ত। এর মধ্যে ১৩ ভাগই হচ্ছে শিশু।

বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ‘জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৮-১৯’ এর জড়িপ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা জানান

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান জড়িপ অনুযায়ী দেশে ১৭ ভাগ মানুষ মানসিক সমস্যাগ্রস্ত। এর মধ্যে ১৩ ভাগই হচ্ছে শিশু। দেশের ৯৪ ভাগের মত মানুষ মানসিক রোগে ভুগলেও তারা সামাজিক প্রতিবন্ধকতার কারণে চিকিৎসা নিতে চিকিৎসকদের কাছে যায় না।

জাহিদ মালেক বলেন, চিকিৎসা না নেওয়ার ফলে বহুসংখ্যক মানুষ মানসিক সমস্যা নিয়েও স্বাভাবিকভাবে চলাফেরা করার চেষ্টা করে। এটা ভবিষ্যত প্রজন্মের জন্য উদ্বেগের বিষয়। কাজেই এখন থেকে মানসিক স্বাস্থ্য নিয়ে সরকার দৈহিক স্বাস্থ্যের মতই সমান গুরুত্ব দিবে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মোহিত কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিশ্ব ব্যাংকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ