1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

ফেনীতে দেড় কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ৪৩ Time View

ফেনীতে ১ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকার ইয়াবার চালান জব্দ করেছে র‌্যাব। এ সময় দেলোয়ার হোসেন দুলাল (৪০) এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ফেনীর লালপুল মুহুরি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ২৯ হাজার ৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেনীস্থ র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে একটি কাভার্ড ভ্যানে করে চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ ইয়াবা ঢাকা নেওয়া হচ্ছে। পরে র‌্যাবের একটি দল ফেনী সদর লালপুল এলাকায় মুহুরি ফিলিং স্টেশনের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে।
তল্লাশির একপর্যায়ে একটি কাভার্ড ভ্যানকে গতিরোধের সংকেত দেয় র‌্যাব। কিন্তু কাভার্ডভ্যানটি না থামিয়ে চেকপোস্ট ভেঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক। এসময় র‌্যাব সদস্যরা কাভার্ডভ্যানটিকে ধাওয়া করে দেলোয়ার হোসেন দুলাল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে।
পরে আটক ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ড্রাইভিং সিটের পেছনে একটি ট্র্যাভেল ব্যাগের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ২৯ হাজার ৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয় ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ