1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

চীন-আমেরিকার বাণিজ্য যুদ্ধ থামছে?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ৪৩ Time View

গত জানুয়ারি মাস থেকে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দুইটি দেশ পরস্পরের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। কিন্তু কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। তবে সবচেয়ে বেশি আঘাত এসেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকেই। চীনের কয়েকশো পণ্যের বিষয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। বসে থাকেনি চীন। মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করে পাল্টা জবাব দিয়েছে বেইজিং।

এই যুদ্ধ শুধুমাত্র এই দুই দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকে না। তার প্রভাব সারা বিশ্বের অর্থনৈতিক বাজারকে অস্থির করে। তবে এবার ধারণা করা হচ্ছে থামতে চলছে বাণিজ্য যুদ্ধ। কেননা চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনার যথেষ্ট অগ্রগতি হয়েছে।

আজ বৃহস্পতিবার চীনের মন্ত্রণালয় জানায়, দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য শুল্ক পর্যায়ক্রমে তুলতে সম্মত হয়েছে বেইজিং-ওয়াশিংটন। এই বিষয়টি নিশ্চিত করেছেন চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গাও ফেং।

গাও ফেং বলেন, উভয় পক্ষই একযোগে একে অপরের পণ্যগুলোর ওপর আরোপ করা কিছু বিদ্যমান শুল্ক বাতিল করতে সম্মত হয়েছে। গত দুই সপ্তাহ ধরে গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: এপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ