1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

জাবি ভিসির পদত্যাগের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৪৩ Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবারের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে হামলাকারীদের শাস্তির দাবি জানানো হয়।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মশাল মিছিল বের করে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা ‘জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও দুর্নীতিবাজের আস্তানা, আমার ভাইয়ের ওপর হামলা কেন প্রশাসন জবাব চাই, ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ফারজানা ইসলামকে দুর্নীতির দায়ে অপসারণের দাবি জানান।

ভিপি নুরুল হক বলেন, এমন কোনো আন্দোলন সংগ্রাম নেই, যেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায়নি। আপনারা গতবছর দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছিল। আজকে একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবাজ ভিসিকে রক্ষার জন্য সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে। হামলার সঙ্গে জড়িতদেরকে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।

উল্লেখ্য, জাবি উপাচার্য ফারজানা ইসলামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন করে আসছে ছাত্র ইউনিয়ন, ফ্রন্টসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সংগঠন। একইসঙ্গে শিক্ষকদের একাংশও এই আন্দোলনে যোগ দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ