1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

‘ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে লাভ বাংলাদেশের’

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৪৪ Time View

ভারতের সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকলে বাংলাদেশ অনেক বেশি লাভবান হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

আজ সোমবার দুপুরে রাজধানীর শান্তিনগর হোয়াইট হাউজ হোটেলে সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত এক সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন।

কাদের জোর দিয়ে বলেন, ভারতের অনেকগুলো রাজ্যের সঙ্গে বাংলাদেশের মানুষের ঐতিহ্যগতভাবেই সাংস্কৃতিক ও ভাষাগত মিল রয়েছে। অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়তার বন্ধন রয়েছে বন্ধুপ্রতীম দুটি দেশের মানুষের মধ্যে। বাংলাদেশ সরকারের আন্তরিক প্রচেষ্টায় সীমান্তবর্তী সন্ত্রাস নির্মূল হয়েছে।

এ সময় তিনি আরো বলেন, আসামের ন্যাশনাল রেজিস্ট্রি অব সিটিজেন্স (এনআরসি) বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে আশ্বস্ত করেছে। এর কোনো বিরূপ প্রভাব বাংলাদেশে পড়বে না।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে ত্রিপুরা বিধান সভার স্পিকার রেবতী মোহন দাস বলেন, ত্রিপুরা সবসময় বন্ধু হিসেবে বাংলাদেশকে পাশে পেয়েছে। বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার সম্পর্ক গভীর করতে সহায়তার হাত বাড়িয়ে দেবে ত্রিপুরা।

সার্ক কালচারাল সোসাইটির চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আশীষ কুমার সাহা ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ