1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তি করায় রাজধানীতে আটক ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুন, ২০১২
  • ১৩৮ Time View

বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় রাজধানীর মিরপুরের পল্লবীতে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

এরা হলেন, বাবুল (২৭), হাফেজ হামিদুল ইসলাম (২৮) ও আনোয়ার হোসেন (৩৮)।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান জানান, শুক্রবার দিনগত রাত পৌনে ১১টার দিকে পল্লবী থানার কালাপানি এলাকায় অবস্থিত এবঙ্গবন্ধু কলেজ সংলগ্ন শাহজালাল (র.) জামে মসজিদের সামনের চায়ের দোকানে বসে বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করছিলেন চারজন।

স্থানীয়রা এসময় তাদের ধাওয়া করলে একজন পালিয়ে যান। উল্লিখিত তিনজনকে আটক করে পল্লবী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। স্থানীয়দের অভিযোগ, আটককৃতরা হিযবুত তাহরীরের সদস্য।

এ ব্যাপারে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবদুল লতিফ জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা কটুক্তির বিষয়টি স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলা হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ