1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বিমানে আসনের নিচে মিলল ছয় কেজি সোনা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৪৪ Time View

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে প্রায় ছয় কেজি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিম টিম। বাংলাদেশ বিমানের বিজি ০২২ ফ্লাইটের (মাস্কট টু ঢাকা) আসনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় এসব সোনার বার।

আজ বুধবার ( ৩০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, সকাল ৮ টা ৪০ মিনিটের দিকে শাহজালালে বিমানটি অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিমানটি তল্লাশি করতে যাই। এরই মধ্যে বিমানের সকল যাত্রী নেমে যায়। এরপর বিমানের সিটের (২২ নম্বর) নিচ থেকে পরিত্যাক্ত অবস্থায় পাঁচ কেজি ৮০০ গ্রাম (৫০টি) সোনার বার উদ্বার করা হয়, যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।

মো. সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় সাধারণত বিমান জব্দ করা হয়। তবে এ বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ