1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে সাকিবের পদত্যাগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৬৬ Time View

এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

জানা গেছে, ২০১৭ সাল থেকে এই কমিটির গর্বিত একজন সদস্য ছিলেন সাকিব। তবে ধারণা করা হচ্ছে, ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপনের অভিযোগে দুই বছরের নিষেধাজ্ঞার কারণে তাঁর এই সিদ্ধান্ত। দোষ স্বীকার করায় অবশ্য পরের এক বছরের শাস্তি স্থগিত থাকবে বলে জানিয়েছে আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিট।

সাকিবের পদত্যাগের খবর জানিয়ে এক বিজ্ঞপ্তিতে এমসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, ‘মেরিলিবোন ক্রিকেট ক্লাব নিশ্চিত করছে, এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সাথে সাকিব সংশ্লিষ্টতা ছিন্ন করে পদত্যাগ করেছেন।’

এ ব্যাপারে ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও সাবেক ইংলিশ কিংবদন্তী মাইক গেটিং বলেন, ‘সাকিবকে কমিটি থেকে হারিয়ে আমরা ব্যথিত। গত কয়েক বছরে সে এখানে অনেক অবদান রেখেছে। ক্রিকেটীয় চেতনার অভিভাবক হিসেবে আমরা তার পদত্যাগকে সমর্থন করি এবং বিশ্বাস করি- সে সঠিক সিদ্ধান্তটিই নিয়েছে।’

উল্লেখ্য, ১৭৮৭ সালে মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি প্রতিষ্ঠিত হয়। ক্রিকেট বিশ্বের আইকনিক ব্যক্তিদের ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হিসেবে নিয়োগ দিয়ে থাকে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ