1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আ. লীগের চট্টগ্রাম বিভাগীয় সভায় চার জেলা সম্মেলনের তারিখ ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ৬৬ Time View

চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় আওয়ামী লীগের তৃণমূল ও জেলা সম্মেলনের সিদ্ধান্ত হয়েছে। গতকাল রবিবার দুপুরে দ্য কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় কেন্দ্রীয়, জেলা ও তৃণমূল নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলনের এই ঘোষণা দেওয়া হয়। ছয়টি সাংগঠনিক নগর ও জেলা কমিটির মধ্যে চট্টগ্রাম নগরের বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য বর্ধিত সভায়।

গতকাল প্রতিনিধি সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, আগামী ২৪ নভেম্বর খাগড়াছড়ি, ২৫ নভেম্বর রাঙামাটি, ২৬ নভেম্বর বান্দরবান, ৩০ নভেম্বর চট্টগ্রাম উত্তর জেলার সম্মেলন হবে।
৩০ নভেম্বরের মধ্যে উপজেলা সম্মেলন শেষ করে ১০ ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগকে সম্মেলন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বর্ধিত সভা ১১ নভেম্বর। এদিন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম উপস্থিত থাকার কথা রয়েছে। শামীম বলেন, নগরের বর্ধিত সভায় ওয়ার্ড সম্মেলনসহ নগর সম্মেলনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন আগামী ২০ ও ২১ ডিসেম্বর। এই সম্মেলনের আগে এরই মধ্যে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল অক্টোবরের মধ্যে তৃণমূল এবং নভেম্বরের মধ্যে জেলা-নগর কমিটির সম্মেলন সম্পন্ন করার। কিন্তু এখনো তৃণমূলের অনেক কমিটির সম্মেলন শেষ হয়নি। সর্বশেষ গতকালের বিভাগীয় প্রতিনিধি সভায় সম্মেলনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

এদিকে গতকালের সভায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগসহ বিভাগে তৃণমূলের বিভিন্ন সংগঠনিক কর্মকাণ্ড নিয়ে সন্তোষ প্রকাশ করলেও চট্টগ্রাম দক্ষিণ জেলা নিয়ে অখুশি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। তিনি বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক কর্মকাণ্ড ভালো মনে হয়নি। বাঁশখালী ও বোয়ালখালী আওয়ামী লীগের দীর্ঘদিন ধরে সম্মেলন হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ