1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুনের ধোঁয়ায় নারীর মৃত্যু, আহত ২

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৪২ Time View

রাজধানীর ধানমন্ডি-৬ এ একটি ১২তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনায় ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে অজ্ঞাতপরিচয় (৬৫) এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

আজ শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। এর ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরিদ উদ্দিন গণমাধ্যমকে আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ গণমাধ্যমকে জানিয়েছেন, আহত দু’জন ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) চিকিৎসাধীন।

জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় ভবন মালিকের ছেলে রাফসানসহ অন্যরা ধোঁয়ায় অসুস্থ তিনজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অজ্ঞাতপরিচয় এক নারীকে মৃত ঘোষণা করেন। রাফসানদের বাসার গৃহকর্মী শাহেদাসহ দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য ওই নারীর মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ