1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

‘এবারের সিটি নির্বাচনে প্রতিপক্ষকে দুর্বল ভাববেন না’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৪০ Time View

‘এবারের সিটি করপোরেশন নির্বাচন চ্যালেঞ্জিং হবে। প্রতিপক্ষকে দুর্বল মনে করবেন না। প্রতিপক্ষ আটঘাট বেঁধে নির্বাচনে নামবে। তাঁরা আর কিছু না পারুক ষড়যন্ত্রে ওস্তাদ, বিএনপি ষড়যন্ত্রে ওস্তাদ। তারা ঐক্যবদ্ধ হলে অনেক শক্তি রয়েছে তাদের।’

আজ শুক্রবার (২৫ অক্টোবর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের সম্মেলন এবং সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রতিপক্ষকে দুর্বল মনে করবেন না। প্রতিপক্ষ আর কিছু না পারুক ষড়যন্ত্রে ওস্তাদ, বিএনপি ষড়যন্ত্রে ওস্তাদ। আপনারা থানায়-থানায়, ওয়ার্ডে-ওয়ার্ডে কর্মীসভা করুন। সরকারের বিরুদ্ধে অপ্রচারের জবাব দিতে হবে।’ তিনি বলেন, ‘এই সরকার অপকর্মের ব্যাপারে অতীতের সরকারের মতো নির্বিকার নয়। এখানে অন্যায় করে কেউ পার পাবে না। শুদ্ধি অভিযানে আমাদের নেত্রী অপকর্মের বিরুদ্ধে তার অবস্থান প্রমাণ করেছেন। মাঝে মাঝে আমাদের জোটের মধ্য থেকেও কেউ কেউ উল্টাপাল্টা কথা বলছেন। আমি বলতে চাই সরকারের অস্তিত্ব কেউ দুর্বল ভাববেন না।’

ওবায়দুল কাদের আরো বলেন, শুদ্ধি অভিযানকে কে কীভাবে দেখছে জানি না, কার স্বার্থে আঘাত লেগেছে জানি না। তবে এই শুদ্ধি অভিযান দেশের জনগণ প্রশংসা করছে, সমর্থন জানিয়েছে। বিশ্বে শেখ হাসিনা প্রশংসিত হচ্ছেন।’ তিনি বলেন, ‘আজ বিএনপি বড় বড় কথা বলে। তারা যখন ক্ষমতায় ছিলো সন্ত্রাস, খুন, লুটপাট, মাদক এমন কোনো অপকর্ম ছিলো না যার সঙ্গে তারা যুক্ত ছিলো না। হাওয়া ভবনের নির্দেশে সবকিছু হয়েছে। একজন অপরাধীকেও তখন আইনের আওতায় আনা হয়নি। ফখরুল সাহেব (বিএনপির মহসচিব) একটি উদাহরণও আপনি দেখাতে পারবেন না। শেখ হাসিনার সাহস আছে, তিনি অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন।’

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। আওয়ামী লীগ অনেক বড় দল। এখানে বিতর্কিত লোক এনে দল ভারি করার দরকার নেই। এদের দিয়ে দল ভারী করেন অন্ধকার এলে বাতি জ্বালিয়ে পাবেন না। আওয়ামী লীগে যোগ্যতা দিয়ে নেতা হতে হবে। যার ভোগের লিপসা আছে তার দরকার নেই। আওয়ামী লীগ লুটপাট সন্ত্রাসীদের পার্টি নয়। জনগণের ইচ্ছায় আমরা থাকবো অপকর্ম করে আমরা ক্ষমতায় থাকতে চাই না। মানুষের মন জয় করে ক্ষমতায় থাকতে চাই। সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, ভূমি দখলকারী, অপকর্মের সঙ্গে জড়িতদের আওয়ামী লীগে দরকার নেই। জনগণ এখন কিছু বলবে না হয়তো, কিন্তু নির্বাচনের সময় জবাব দেবে।

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ