1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

সমঝোতায় না গিয়ে পাল্টা ১৩ দফা দিলো ক্রিকেটাররা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ৭৬ Time View

এবার দেশের ক্রিকেট বোর্ডকে ১৩টি দাবি সংবলিত চিঠি পাঠানো হয়েছে ক্রিকেটারদের পক্ষ থেকে। বুধবার এ দাবি সম্বলিত চিঠি প্রেরণ করেছেন পেশাদার ক্রিকেটারদের মুখপাত্র ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান।

বুধবার সন্ধ্যা ৬টায় গুলশান-২ এ সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের মুখপাত্র ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ বিকেল ৪টায় ডাক, কুরিয়ার ও ইমেইল যোগে ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠিয়ে দিয়েছেন। চিঠিতে ১৩টি দাবি উপস্থাপন করা হয়েছে।

এর আগে গত সোমবার (২১ অক্টোবর) বেতন-ভাতাসহ জাতীয় লিগ, ঘরোয়া লিগ, জিমের সুবিধা, বাজে আম্পায়ারিংসহ নানা ইস্যুতে ধর্মঘটের ঘোষণা দেন ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন ও বেতন-ভাতা বাড়ানোসহ ১১ দফা দাবি জানিয়ে আন্দোলনে নামেন দেশের শীর্ষ ক্রিকেটাররা।

দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে নিজেদের বিরত রাখার ঘোষণা দেন সাকিব আল হাসান।

সোমবার সাকিব আল হাসানের নেতৃত্বে মিরপুরে বিসিবির একাডেমি মাঠে জড়ো হন খেলোয়াড়রা। সেখানে বিকেলে ৩টায় সংবাদ সম্মেলন করেন দেশের শীর্ষ ক্রিকেটাররা। সংবাদ সম্মেলনে কথা বলেন সাকিব-তামিমরা।

বুধবার বিকাল ৫টায় বিসিবির সঙ্গে আলোচনায় বসার কথা ছিলো ক্রিকেটারদের। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ডের কর্মকর্তারা বিসিবি কার্যালয়ে অপেক্ষায় থাকলেও আন্দোলনরত ক্রিকেটাররা কোনো আলোচনায় বসেননি। বোর্ড সভাপতিকে বসিয়ে রেখে হঠাৎ করেই গুলশানে সংবাদ সম্মেলনের ডাক দিয়ে বসলেন আন্দোলনরত ক্রিকেটাররা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ