1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্রান্সের উসকানিতেই সামরিক ঘাঁটিতে হামলা, অভিযোগ নাইজার সরকারের কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সব দেশের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ প্রাধান্য দেওয়া হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের এবারের সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ ২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ : জামায়াত আমির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা বিকেলে, অংশ নেবেন তারেক রহমান মেক্সিকোতে নির্বাচনের আগে আততায়ীর হামলা, গাড়িতে মিলল এমপির লাশ

কাশ্মীরিদের পাশেই থাকবেন মাহাথির

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ৬৭ Time View

সম্প্রতি জাতিসংঘ অধিবেশনে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের তীব্র সমালোচনা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এই প্রেক্ষিতে মালয়েশিয়া থেকে পাম তেল আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারতের ভোজ্য তেল ব্যবসায়ীদের শীর্ষ একটি সংগঠন।
এদিকে, মঙ্গলবার মাহাথির মোহাম্মদ জানান, ভারত মালয়েশিয়া থেকে পাম ওয়েল কেনা বন্ধ করে দিলেও কাশ্মীর ইস্যুতে নিজের বক্তব্য থেকে সরে আসবেন না তিনি।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি।
মাহাথির মোহাম্মদ বলেছেন, তেল আমদানি বন্ধ রাখলেও কাশ্মিরের পাশেই থাকবে মালয়েশিয়া।
ভারতের ভোজ্য তেল ব্যবসায়ীদের সংগঠন এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এসইএআই) মালয়েশিয়া থেকে পাম ওয়েল কেনা বন্ধ করতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছে।
সংগঠনটি জানিয়েছে, কাশ্মীর ইস্যুতে মালয়েশিয়া দিল্লির সমালোচনা করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মাহাথির বলেছিলেন, জাতিসংঘ সনদকে উপেক্ষা করে জম্মু-কাশ্মীরকে অধিগ্রহণ করা হয়েছে।
এদিকে, মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেন, জাতিসংঘের প্রস্তাবের সুফল কাশ্মীরের মানুষ পেয়েছে বলে আমরা মনে করি ।
মাহাথির মোহাম্মদ জানান, তিনি মানুষের পক্ষে কথা বলা থামাবেন না।
তিনি বলেন, কোনও কোনও সময় আমরা যা বলি তা কেউ কেউ পছন্দ করে, আর অন্যরা পছন্দ করে না।
সূত্র : ইন্ডিয়া টুডে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ