1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মিয়ানমারকে চাপ দিতে ফ্রান্সের প্রতি আহ্বান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ৪৭ Time View

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের প্রতি চাপ দেওয়ার জন্য ফ্রান্সসহ ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া বাংলাদেশে বিনিয়োগের জন্য দেশটির প্রতি আহ্বান জানান তিনি।

ফ্রান্সের ইউরোপ ও বৈদেশিক বিষয়ক প্রতিমন্ত্রী জ্যাঁ ব্যাপটিস্ট লেমনের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান ড. মোমেন। মঙ্গলবার (২২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মঙ্গলবার প্যারিসে ফ্রান্সের ইউরোপ ও বৈদেশিক বিষয়ক প্রতিমন্ত্রী জ্যাঁ ব্যাপটিস্ট লেমনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রোহিঙ্গা সংকট তুলে ধরেন পররাষ্ট্র মন্ত্রী। ড. মোমেন এসময় রোহিঙ্গাদের নিরাপদে ও স্বেচ্ছায় ফেরাতে মিয়ানমারকে চাপ দেওয়ার জন্য ফ্রান্সসহ ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান। এছাড়া বাংলাদেশে বিনিয়োগের প্রতিও আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন প্যারিসে বাংলাদেশ-ফ্রান্স বিনিয়োগ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন। এসময় পররাষ্ট্র মন্ত্রী অবকাঠামো, আইসিটি, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি প্রভৃতি খাতে বিনিয়োগের জন্য ফ্রান্সের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ