1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্রান্সের উসকানিতেই সামরিক ঘাঁটিতে হামলা, অভিযোগ নাইজার সরকারের কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সব দেশের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ প্রাধান্য দেওয়া হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের এবারের সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ ২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ : জামায়াত আমির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা বিকেলে, অংশ নেবেন তারেক রহমান মেক্সিকোতে নির্বাচনের আগে আততায়ীর হামলা, গাড়িতে মিলল এমপির লাশ

চেয়ারম্যানসহ বড় চার নেতা ছাড়াই গণভবনে যুবলীগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৭০ Time View

সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এবং সভাপতিমণ্ডলীর তিন সদস্যকে বাদ দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যাচ্ছে যুবলীগ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গণভবনে আজ পাঁচটায় এ বৈঠক শুরু হওয়ার কথা। এ বৈঠকে যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকরা অংশ নেবেন। গণভবনে প্রবেশের জন্য যুবলীগের পক্ষ থেকে যে তালিকা সরবরাহ করা হয়েছে তাতে চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, শেখ ফজলুর রহমান মারুফ এবং শেখ আতিয়ার রহমান দীপুর নামের পাশে ক্রস চিহ্ন রয়েছে।
যুবলীগের সাধারণ সম্পাদকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চেয়ারম্যান এবং নুরুন্নবী চৌধুরী শাওন গণভবনে যেতে পারছেন না। বাকি দু’জনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেটা গণভবনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে পারবে।
প্রসঙ্গত, ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকায় যুবলীগের কতিপয় নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশের পর যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, সহ-সভাপতি আরমান, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া, কথিত সমবায় সম্পাদক জি কে শামীম, উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুজ্জামান রাজীব প্রমুখ গ্রেফতার হন। এদেরকে যুবলীগ থেকে বহিষ্কারও করা হয়। ক্যাসিনো ব্যবসা এবং এর সঙ্গে জড়িতদের মদত দেওয়ার অভিযোগ ওঠে যুবলীগ চেয়ারম্যান, সভাপতিমণ্ডলীর সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে যুবলীগ চেয়ারম্যানকে ছাড়াই এর আগে বৈঠক করে সংগঠনটি। আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিতব্য সম্মেলনের প্রস্তুতি ও করণীয় নিয়ে যুবলীগ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রার্থনা করলে আজ দেখা করার সময় দেন তিনি। সে প্রেক্ষাপটেই যুবলীগ নেতারা আজ গণভবনে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ