1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মেলান্দহে পারিবারিক কলহে কাঠমিস্ত্রির আত্মহত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৪৭ Time View

জামালপুরের মেলান্দহে পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে কাঠমিস্ত্রি রহমতুল্লাহ। সে ঝাউগড়া ইউনিয়নের টগারচর গ্রামের আইজল শেখের ছেলে।
আজ রবিবার ২০ অক্টোবর সকালে তার নিজবাড়ী থেকে প্রায় ৩ কি. মি. পূর্ব দিকে ঝিনাইনদীর তীরবর্তী চর চন্দ্রা গ্রামের চারণ ভূমির একটি ঘামাইর গাছের ডালের সাথে ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়।
ইউপি সদস্য লালন শেখ ও স্থানীয়রা জানিয়েছেন রহমতুল্লাহ একাধিক বিয়ে করায় পারিবারিক কলহ চলছিল। আগের দুই স্ত্রী ও ৩ সন্তানকে রেখে আরেক বিয়ে করে। এ ব্যাপারে দ্বিতীয় স্ত্রী খালাতো বোন সাবিনা আদালতে মামলা দায়ের করেছে।
পিতা আইজল শেখ জানান গতকাল শনিবার ১১টার দিকে ঢাকার উদ্দেশ্যে ভাবকী বাজারের বাসস্ট্যান্ডে যাবার কথা বলে বাড়ী থেকে বের হয়। পরদিন সকালে মৃতদেহ পাওয়া যায়।
অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান আত্মহত্যার স্থানটি জামালপুর সদর থানার আওতায়। সেজন্য সদর থানা পুলিশ লাশ উদ্ধার শেষে মর্গে প্রেরণ করেছে।
সদর থানার ওসি সালেম উদ্দিন জানান হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তের পর জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ