1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

চট্টগ্রামে মার্কেটে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৫৫ Time View

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন জহুর হকার্স মার্কেট ও সংলগ্ন জালালাবাদ মার্কেটে ভোর রাতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ীদের কোটি কোটি টাকার মালামাল পুড়ে গেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো প্রাণহানীর তথ্য পাওয়া যায়নি।

আজ শনিবার ভোর পৌনে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি স্টেশনের ১৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন। নন্দনকানন, চন্দনপুরা, আগ্রাবাদ ও কালুরঘাট ফায়ার স্টেশনের ১৫টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর অনেক ব্যবসায়ী বলছেন, তাদের দোকানে লাখ লাখ টাকার একেবারে রেডি করা মালামাল ছিল ক্রেতাকে সরবরাহের জন্য। অনেকের আবার ক্যাশে রক্ষিত কয়েক লাখ টাকা পুড়ে গেছে, এমন তথ্যও মিলেছে।

অগ্নিকবলিত মার্কেটে প্রচুর কাপড়ের দোকান, টেইলার্স রয়েছে। আগুন লেগে ব্যবসায়ীদের এসব দোকানের বহু মূল্যবান মালামাল পুড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ