1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্রান্সের উসকানিতেই সামরিক ঘাঁটিতে হামলা, অভিযোগ নাইজার সরকারের কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সব দেশের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ প্রাধান্য দেওয়া হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের এবারের সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ ২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ : জামায়াত আমির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা বিকেলে, অংশ নেবেন তারেক রহমান মেক্সিকোতে নির্বাচনের আগে আততায়ীর হামলা, গাড়িতে মিলল এমপির লাশ

সিরিয়ায় তুর্কি সেনাদের মেনে নেবে না দামেস্ক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ৬৮ Time View

সিরিয়া সরকার দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে স্বাগত জানাচ্ছে কিন্তু তুর্কি সেনারা মার্কিন সেনাদের স্থলাভিষিক্ত হিসেবে উত্তর সিরিয়ায় অবস্থান করুক তা দামেস্ক মেনে নিতে পারবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাজনৈতিক ও গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা বাসিনা সাবান।

নিউজ চ্যানেল রুসিয়া আল-ইয়াওম’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। এসময় তিনি বলেন, সিরিয়ার উত্তরাঞ্চলে তৎপর কুর্দি গেরিলারা তুর্কি আগ্রাসন প্রতিহত করতে দামেস্কের সহযোগিতা চেয়েছেন।

তুরস্কের সেনাবাহিনী গত ৯ অক্টোবর থেকে ‘সন্ত্রাস বিরোধী যুদ্ধ’ ও ‘তুরস্ক-সিরিয়া সীমান্ত থেকে কুর্দিদের উচ্ছেদের’ নামে সামরিক অভিযান শুরু করে। কুর্দি গেরিলাদেরকে আঙ্কারা ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেছে। তুর্কি সামরিক অভিযানে এ পর্যন্ত শত শত সামরিক ও বেসামরিক মানুষ হতাহত হয়েছে এবং লাখ লাখ বেসামরিক মানুষ প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেলে পালিয়ে গেছে।

তুর্কি সেনাদের আগ্রাসনের মুখে কুর্দি গেরিলারা তুরস্কের আগ্রাসন রুখে দিতে সিরিয়া সরকারের সঙ্গে চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী সিরিয়ার সরকারি সেনারা এরই মধ্যে উত্তর সিরিয়ার মানবিজ শহরে প্রবেশ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ