1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে স্মরণ: বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্মান ও স্বীকৃতির গল্প দেশের বাজারে সোনার ভরি আজ কত? বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান পেনাল্টি থেকে মেসির গোল, ৩-০তে আইসল্যান্ডকে উড়াল আর্জেন্টিনা সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের বাহরাইন-কুয়েত-জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি অনলাইনে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: নিপুণ রায় চৌধুরী ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে পুশইন হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সৌদিতে বাসে আগুন ; ৩৫ ওমরাহযাত্রী নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ৭০ Time View

সৌদি আরবে একটি বাসে আগুন লেগে ৩৫ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের সকলেই ওমরাহযাত্রী বলে জানা গেছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, মদিনার ১৭০ কিলোমিটার দূরে আল-আখাল গ্রামের হিজরা রোডে এ দুর্ঘটনা ঘটে। ওমরাহযাত্রী বহনকারী বাসটির সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই বিদেশি। তবে কোনো বাংলাদেশি আছেন কিনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ বলছে, বাসটিতে ৩৯ জন যাত্রী ছিলেন। এরা সকলেই এশিয়ান ও আরব দেশের নাগরিক। বেসরকারি পরিবহনের বাসটি একটি ভারী যানের সঙ্গে ধাক্কা খায়। এর ফলে বাসটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই ৩৫ জন মারা গেছেন।

সূত্র : আরব নিউজ, এনডিটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ