1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বন্যায় প্রাণহানিতে ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী : রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় কর্মকৌশল কমিটি জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬২ জন : বিআরটিএ ‘নেতাকর্মীদের উজ্জীবিত করতে দেশে ফেরার কথা বলছেন শেখ হাসিনা’ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে বাংলাদেশের যোগদান আমাদের দেশের যত্ন আমাদেরকেই নিতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান নারী শিক্ষা অবৈতনিক ও স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

উবারের পর এবার সিএনজি ধর্মঘট ৭২ ঘণ্টার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৪৫ Time View

ভাড়া বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (১৫-১৭ অক্টোবর) টানা ৭২ ঘণ্টার ধর্মঘট ডেকেছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ।

গতকাল রবিবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পিন্টু।

পিন্টু অভিযোগ করেন, রাইড শেয়ারিংয়ের নামে ওভাই, পাঠাও, উবারের অবৈধ গাড়ি সড়কে চলছে, অথচ গ্যাসের মূল্য চার দফা বৃদ্ধি পেলেও তাঁদের মিটারের ভাড়ার মূল্য বাড়েনি। তাই আন্দোলনের পথ বেছে নিয়েছেন তাঁরা।

এ সময় সংগঠনটির পক্ষ থেকে কয়েকটি দাবি জানানো হয়। সেগুলোর মধ্যে রয়েছে-রাইড শেয়ারিং সার্ভিসের অনুমোদনপ্রাপ্ত গাড়িগুলোর তালিকা ট্রাফিক পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা, প্রথম দুই কিলোমিটারে ভাড়া ৮০ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটারে ৩০ টাকা করা, ওয়েটিং চার্জ প্রতি মিনিট চার টাকা করা এবং মালিকের দৈনিক জমা আনুপাতিক হারে বৃদ্ধি করা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ