1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বন্যায় প্রাণহানিতে ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী : রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় কর্মকৌশল কমিটি জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬২ জন : বিআরটিএ ‘নেতাকর্মীদের উজ্জীবিত করতে দেশে ফেরার কথা বলছেন শেখ হাসিনা’ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে বাংলাদেশের যোগদান আমাদের দেশের যত্ন আমাদেরকেই নিতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান নারী শিক্ষা অবৈতনিক ও স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

থমথমে বুয়েটে ভর্তি পরীক্ষা শুরু, কড়া নিরাপত্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৪৯ Time View

আবরার ফাহাত হত্যার পর নানা নাটকীয় ঘটনার পর সব অনিশ্চয়তা কাটিয়ে শুরু হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। এজন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে।

আজ সোমবার সকাল ৯টায় এই পরীক্ষা শুরু হয়। আবরার ফাহাদকে হত্যা করার ঘটনায় এক সপ্তাহ ধরে উত্তাল ছিল বুয়েট। তবে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আন্দোলন শীথিল করলে আজ থমথমে পরিবেশে বুয়েটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

এবার এক হাজার ৬০টি আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন ১২ হাজার ১৬১ জন। অর্থাৎ আসনপ্রতি লড়ছেন ১১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষায় ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত তিন ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ অংশে আবেদন করেছে ১০ হাজার ৭৬৩ জন। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ৫ নভেম্বর।

অন্যদিকে আর্কিটেকচার অংশে পাঁচ ঘণ্টার পরীক্ষা নেওয়া হবে। সকাল ৯টা থেকে ১২টা ও দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ