1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্যে; নিহত ১৫, আহত ৪০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ৪৯ Time View

সিরিয়ার ওপর বিমান হামলার পাশাপাশি গোলাবর্ষণ চালিয়েছে তুরস্ক। বুধবার মধ্যরাতের এই হামলায় এখন পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরো ৪০ জন।

সিরিয়ার উত্তরপূর্বে কুর্দিস নিয়ন্ত্রিত এলাকায় এই হামলা চালানো হয়েছে।

সিরিয়ার মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস- এর বরাতে এ তথ্য জানা গেছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সংবাদ সংস্থা এএফপি-কে জানিয়েছে, সিরিয়ার কামিসলি শহরে কামানের গোলায় কমপক্ষে ২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

জানা গেছে, বিমান হামলার সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও, বেশিরভাগ আক্রমণ চালানো হয়েছে কামানের গোলার মাধ্যমে। সিরিয়া ও তুরস্কের সীমানায় থাকা কুর্দিস নিয়ন্ত্রিত এলাকায় হামলাগুলো চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কামিসলি শহরের প্রচুর মানুষ নিরাপত্তার খোঁজে বাড়িঘর ছেড়ে পালিয়েছেন।

এদিকে, তুরস্কের এই হামলার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, এই হামলা কিছুতেই সমর্থনযোগ্য নয়।

অন্যদিকে, তুরস্কের প্রেসিডেন্ট এই হামলাকে সমর্থন করে বলেছেন, তুর্কির দক্ষিণে থাকা সীমান্তে জঙ্গিদের করিডোরকে ধ্বংস করাই এই হামলার উদ্দেশ্য।

সূত্র : ইন্ডিয়া টুডে, ওয়ান ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ