1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

রাজবাড়ীতে দেয়াল ধসে শিশু মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯
  • ৮১ Time View

রাজবাড়ী সদরের দাদশী ইউনিয়নের সিংগালীপুর মহম্মদপুর গ্রামে দেয়াল ধসে প্রিন্স নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ৭ অক্টোবর সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।
নিহত পিন্স শহরের হার্ডওয়ার ব্যবসায়ী স্বাধীন ব্যাপারীর নাতী ও টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র ছিল।
প্রিন্স বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গ্রামের প্রবাসী মো. কামরুল ইসলামের ছেলে। প্রিন্স তার মায়ের সাথে শহরের মারোয়ারীপট্টির নানা স্বাধীন ব্যাপারীর বাড়িতেই থাকতো।
প্রিন্স এর নানা হার্ডওয়্যার ব্যবসায়ী স্বাধীন ব্যাপারী বলেন আমার বন্ধু ব্যবসায়ী টোকন এর শ^শুর বাড়ী জেলা সদরের দাদশী ইউনিয়নের সিংগালীপুর মহম্মদপুর গ্রামে। টোকন এর ছেলে অভি ও আমার নাতী একই বয়সী হওয়ায় ওরা বন্ধু।
গতকাল সোমবার সকাল ১১টার দিকে আমার নাতী প্রিন্স টোকন এর ছেলে অভির সাথে গ্রামে যায়। সেখানে নাকি খেলতে গিয়ে দেয়াল ধসে পরলে প্রিন্স দেয়ালের নিচে চাপা পরে।
প্রিন্সের পিতা কামরুল ইসলাম বলেন এ ঘটনায় আমার সন্দেহ রয়েছে। ঘটনার সুষ্ঠ তদন্ত দরকার।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. আসিফ আকবর নিবির জানান শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। শিশুটির মুখমন্ডল একাংশ থেথলে গেছে।
সদর থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান সংবাদ পেয়ে হাসপাতালে এসে মৃতদেহটি দেখেছি। ঘটনাস্থল পরিদর্শন ও শিশুটির পরিবার ও গ্রামবাসীর সাথে কথা বলে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ