1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা সাবেক এমপি আখতারুজ্জামানকে জামিন দিলেন হাইকোর্ট ১৩টি সিটি করপোরেশনে সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম সাভার-আশুলিয়ার ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু

ইরাকে বিক্ষোভ চলছেই, নিহত বেড়ে ১০০

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০১৯
  • ৫৯ Time View

ইরাকে টানা কয়েকদিন ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। এই বিক্ষোভ সহিংস আকার ধারণ করেছে। এই বিক্ষোভে অংশ নিতে গিয়ে নিহতের সংখ্যা ৭২-এ পৌঁছেছে বলে দেশটির নিরাপত্তা ও স্বাস্থ্য সংশ্লিষ্ট কয়েকটি সূত্র নিশ্চিত করেছে। কিন্তু ইরাকি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহতের সংখ্যা প্রায় ১০০ জনে দাঁড়িয়েছে। এদিকে ইরাকে বিক্ষোভে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে জাতিসংঘ।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গত সপ্তাহের মঙ্গলবার থেকে শুরু হওয়া বিক্ষোভ সহিংসতায় শুক্রবারই বেশি হতাহত হয়েছে। ইরাকের সামরিক বাহিনী এদিন ‘অজ্ঞাত স্নাইপারদের’ গুলিতে দুই পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে।

ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মোকতাদা আল সদর পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের দাবি তুলেছেন। ক্ষোভ প্রশমনে সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা করেছেন তিনি।

প্রভাবশালী এ শিয়া নেতার কার্যালয় বিবৃতিতে বলেছে, ইরাকিদের রক্তের প্রতি শ্রদ্ধা দেখাতে সরকারের পদত্যাগ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দেখভালে নতুন নির্বাচনের প্রস্তুতি নেয়া উচিত।

সরকার সব ইরাকির প্রয়োজন মেটানোর উপযুক্ত কোনো কর্মসূচি হাতে না নেয়া পর্যন্ত অনুসারী সংসদ সদস্যদের পার্লামেন্ট বয়কটেরও আহ্বান জানিয়েছেন তিনি। সদরের এ অবস্থান ইরাকজুড়ে বিক্ষোভের ধার আরো বাড়িয়ে তুলবে বলেই মনে করা হচ্ছে।

এদিকে, তিনদিনের বিক্ষোভ সহিংসতায় সহস্রাধিক আহত হওয়ার পর ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি আন্দোলনকারীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র : বিবিসি, রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ