1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

শুভ জন্মদিন মাশরাফি!

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ৪৩ Time View

আজ শনিবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ৩৬তম জন্মবার্ষিকী। ফলে ৩৭ বছর বয়সে পা দিলেন তিনি। ইতোমধ্যেই গত বিশ্বকাপকে নিজের শেষ বিশ্বকাপ বলে ঘোষণা দিয়েছেন এই নড়াইল এক্সপ্রেস। বিশ্বকাপ পরবর্তী শ্রীলঙ্কা সফরকেও বলেছিলেন এটাই তাঁর শেষ বিদেশ সফর। তবে শেষ মুহূর্তে চোটের কারণে সিরিজ থেকে ছিটকে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, আগামী বছর জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে আয়োজিত সিরিজই তাঁর শেষ সিরিজ হতে চলেছে।

১৯৮৩ সালের আজকের এই দিনে নড়াইলের চিত্রা নদীর পাড়ে মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন মাশরাফি। তবে তিনি নড়াইলে কৌশিক নামেই সমধিক পরিচিত। ছোটবেলা থেকেই দুরন্ত ছিলেন তিনি। চিত্রা নদীর পাড়ে তার শৈশব কেটেছে।

মাশরাফির বাবা স্বপন ছিলেন ফুটবলার ও অ্যাথলেট। যদিও তিনি চাইতেন না ছেলে ক্রিকেট খেলুক। তবে মাশরাফির মা স্কুলশিক্ষিকা হামিদা মর্তুজা চাইতেন মাশরাফির সব ইচ্ছা পূরণ করতে। তাই তিনিছেলে ক্রিকেট খেলার সামগ্রী কেনার টাকা দিতেন।

২০০১ সালের ৮ নভেম্বর টেস্টের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে আগমন ঘটে তাঁর। ২০০৯ সাল পর্যন্ত এই ফরম্যাটে মোট ৩৬টি ম্যাচ খেলেছেন তিনি। এরই মাঝে নিয়েছেন ৭৮টি উইকেট। একই সঙ্গে তিনটি হাফ সেঞ্চুরিসহ রান করেছেন ৭৯৭। টেস্ট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা না দিলেও এ ফরম্যাটে ফিরবেন না তিনি।

এরপরে একই বছরের ২৩ নভেম্বর ওয়ানডে ক্রিকেটে মাশরাফির অভিষেক হয়। সর্বশেষ ইংল্যান্ড বিশ্বকাপ পর্যন্ত ২১৭টি ম্যাচ খেলেছেন তিনি। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে তিনি ২৬৬টি উইকেটও তুলে নিয়েছেন ।

সম্প্রতি টি-টুয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি। ক্রিকেটের এ ফরম্যাটে ৫৪ ম্যাচ খেলে নিয়েছেন ৪২টি উইকেট। সেই সঙ্গে ব্যাট হাতে করেছেন ৩৭৭ রান।

এছাড়া গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন টাইগার অধিনায়ক। ক্রিকেটের পাশাপাশি সাংসদ সদস্য হিসেবে নিজের এলাকারও দেখভাল করে যাচ্ছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ