1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

‘পূজামণ্ডপে প্রহরী হয়ে পাহারা দেবে জাতীয় পার্টির নেতাকর্মীরা’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯
  • ৫৩ Time View

সারাদেশে ৩১ হাজার পূজামণ্ডপে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লক্ষাধিক সদস্য এই পূজামণ্ডপের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সরকারি দল আওয়ামী লীগ ও বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় প্রতিটি পূজামণ্ডপে প্রহরী হয়ে পাহারা দেবে। যেন কোনো অপশক্তি পূজায় নাশকতামূলক কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে।

আজ শুক্রবার দোলাইরপাড়ে নিজ সংসদীয় কার্যালয়ে শ্যামপুর-কদমতলীর বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দদের সঙ্গে আলাপের পর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, বর্তমান সরকার দেশের সকল মানুষের সুষম উন্নয়নের জন্য কাজ করছে। আর দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করছে। বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে আওয়ামী লীগ-জাপা সবসময় ঐক্যবদ্ভাবে কাজ করবে।

জানা গেছে, বাবলা ব্যক্তিগতভাবে শ্যামপুর-কদমতলীর প্রতিটি পূজামণ্ডপকে ১০ হাজার করে নগদ অনুদান প্রদান করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ