1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

হিলি বন্দর দিয়ে আজ ঢুকতে পারে পুরনো এলসির পেয়াজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯
  • ৪৫ Time View

অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজ সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাতে বাংলাদেশ এবং অন্য দেশে পেঁয়াজ রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ভারত সরকার। এ কারণে গত চার দিন ধরে কোনো পেঁয়াজ রপ্তানি করেনি ভারত।

তবে পুরনো এলসির বিপরীতে পেঁয়াজ রপ্তানির বিষয় নিয়ে দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে আজ শুক্রবার যে কোনো সময় অনুমতি মিলতে পারে। সে ক্ষেত্রে সকাল ১১টা থেকে ১২টার মধ্যে দেশে পেঁয়াজের ট্রাক ঢুকতে পারে বলে মনে করছেন আমদানিকারকরা।

এদিকে, দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানোর ফলে ও হিলি স্থলবন্দরে আমদানিকারকদের ঘরে থাকা পেঁয়াজ বিক্রি করায় দাম কমতে শুরু করেছে পেঁয়াজের। আগে ৮০-৮৫ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা কমে ৫০ টাকা থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন মান খারাপ হওয়ার কারণে পেঁয়াজের দাম কমেছে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও দাম বৃদ্ধির ফলে গত রবিবার বিকেলে হঠাৎ করে ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এ কারণে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। ফলে প্রায় দেড় হাজার টন পেঁয়াজ ভারতে আটকা পড়েছে। এর পর থেকেই পুরনো এলসির বিপরীতে পেঁয়াজ রপ্তানির বিষয়ে রপ্তানিকারকদের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, তারা আমাদের আশ্বস্ত করেছেন। মঙ্গলবার দিল্লিতে দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হলেও এ বিষয়ে কোনো সুরাহা হয়নি। এ কারণে সেদিন পেঁয়াজ রপ্তানি হয়নি।

হারুন উর রশীদ আরো বলেন, বুধবার দিল্লিতে আবারো বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো ফল হয়নি। তবে বৃহস্পতিবার ফল এসেছে। তাতে রপ্তানির অনুমতি মিলেছে বলে ভারতীয় ব্যবসায়ীরা আমাদের আশ্বস্ত করেছেন। তবে আজ শুক্রবার পুরনো এলসির পিয়াজ প্রবেশ করবে দেশে। তা না হলে পূজার কারণে আগামী ১১ অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকার কারণে ওই সময়ের মধ্যে আর পেঁয়াজের ট্রাক আসার সম্ভাবনা নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ