1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

চুড়িহাট্টা ট্রাজেডি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯
  • ৫৪ Time View

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে হতাহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৭ নভেম্বর ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই তারিখ ধার্য করেন। আজ প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করেনি। এ কারণে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম নতুন তারিখ ধার্য করেন।

গত ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হন। অনেক লোক আহত হন। বাড়িঘর, রাস্তার গাড়িও পুড়ে যায়। ওয়াহিদ ম্যানসন থেকে আগুনের সূত্রপাত হয়। ওই ম্যানসনসহ আশপাশের ভবনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ওয়াহিদ ম্যানশনে বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য মজুদ থাকায় ব্যাপক প্রাণহানি হয়। এ বিষয়ে অবহেলাজনিত নরহত্যার অভিযোগে ওই ঘটনায় নিহত জুম্মনের ছেলে আসিফ বাদী হয়ে ওয়াহিদ ম্যানসনের মালিকের দুই ছেলেসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা করেন।

মামলার এজাহারে আরো বলা হয়, ভবনটি মূলত আবাসিক। আবাসিক এলাকা সত্ত্বেও আবাসিক ভবনকে গুদাম হিসেবে ব্যবহার করলে প্রাণহানি হওয়ার আশঙ্কা থাকে জানার পরও রাসায়নিক গুদাম হিসেবে ভাড়া দেওয়া হয়। গুদাম হিসেবে ভাড়া দেওয়ায় ক্ষেত্রে অসাবধানতা ও আইনপরিপন্থী কাজ করা হয়েছে। এ কারণে বহু লোক হতাহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ