1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানীর মোহাম্মদপুরের ‘কবজি কাটা’ গ্রুপের সদস্য গ্রেফতার ইরানের বিভক্ত সরকার ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা ভেস্তে দিচ্ছে : জন বোল্টন বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে ডিএসইতে দুই বছর পর এক দিনে ৫৩ কোটি শেয়ারের হাতবদল, লেনদেন ১৬৭০ কোটি টাকা দুপুরের মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় বজ্রবৃষ্টির আভাস দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা পদ্মা সেতুর মাওয়া প্রান্তে জনতার ঢল, বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

জি কে শামীমকে ১০ দিনের রিমান্ড আবেদন, শুনানি কাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯
  • ৫৪ Time View

যুবলীগের কেন্দ্রীয় নেতা গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকেও মানি লন্ডারিং মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি। আজ মঙ্গলবার এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো ও ১০ দিনের রিমান্ডের আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আবু সাঈদ।

ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী আগামীকাল বুধবার ওই আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন। জি কে শামীম অস্ত্র ও মাদক মামলায় রিমান্ডে রয়েছেন। কাল তাকে আদালতে হাজির করা হতে পারে। তার উপস্থিতিতেই গ্রেপ্তার দেখানোর আবেদন ও রিমান্ড শুনানির আবেদনের ওপর শুনানি হবে।

গত ২০ সেপ্টেম্বর জি কে শামীমকে তার সাত দেহরক্ষীসহ গুলশান থানাধীন নিকেতনের অফিসে অভিযান চালিয়ে আটক করে র‌্যাব। অভিযানে এক কোটি ৮০ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া ১৬৫ কোটি টাকার ওপরে এফডিআর (স্থায়ী আমানত) পাওয়া যায়, যার মধ্যে তার জি কে শামীমের মায়ের নামে ১৪০ কোটি ও ২৫ কোটি টাকা তার নামে। পাওয়া যায় মার্কিন ডলার। জি কে শামীম ও তার দেহরক্ষীদের কাছ থেকে উদ্ধার করা হয় অস্ত্র। আর পাঁচ বোতল বিদেশি মদ উদ্দার করা হয়। এ ঘটনায় জি কে শামীমের নামে তিনটি মামলা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ