1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

মিয়ানমার থেকে এসেছে ২ জাহাজ পেঁয়াজ : বাণিজ্য সচিব

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৩ Time View

পেঁয়াজ নিয়ে মিয়ানমার থেকে দুটি জাহাজ বন্দরে এসেছে। এছাড়া সরকারের হাতে এ মুহূর্তে যথেষ্ট পেঁয়াজ মজুদ আছে জানিয়ে এ মুহূর্তে পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই বলে জানিয়েছেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন। তিনি বলেন, পেঁয়াজের দাম নিয়ে যারা কারসাজি করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আজ সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বাণিজ্য সচিব।

এ সময় টিসিবি’র মাধ্যমে ৩৫টি ট্রাকে পেঁয়াজ বিক্রি শুরু হচ্ছে। মিয়ানমার থেকে দুইটি জাহাজ বন্দরে এসেছে। একটির পণ্য খালাস হয়েছে বলেও জানান তিনি।

পেঁয়াজের দাম নিয়ে যারা কারসাজি করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মিশর ও তুরস্ক থেকে শিগগিরই এলসি করা পেঁয়াজ দেশে পৌঁছাবে বলেও জানান বাণিজ্য সচিব।

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পর পাইকারি বাজারে আমদানি করা পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এছাড়া খোলা বাজারে প্রতিকেজি পেঁয়াজের দাম পৌঁছেছে ১০০ থেকে ১১০ টাকায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ