1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

‘সৌদি বাদশাহর দেহরক্ষীকে রাজপ্রাসাদে হত্যা করা হয়েছে’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৬ Time View

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজি আল সৌদের দেহরক্ষী মেজর জেনারেল আবদুল আজিজ আল ফাগামকে রাজপ্রাসাদের ভেতরেই হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন সে দেশের গোপন তথ্য ফাঁসকারী মুজতাহিদ।

নিজেকে সৌদি নাগরিক হিসেবে পরিচয় দিয়ে মুজতাহিদ এক টুইট বার্তায় লিখেছেন, বাদশাহ সালমান বিন আবদুল আজিজের দেহরক্ষীকে রাজপ্রাসাদে হত্যার পর এখন বলা হচ্ছে, তিনি তার বন্ধুর হাতে নিহত হয়েছেন।

দীর্ঘদিন ধরেই ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান ওই দেহরক্ষীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন বলেও দাবি করেন তিনি। এর আগেও সৌদি রাজপরিবারের ভেতরের অনেক তথ্য ফাঁস করেছেন মুজতাহিদ।

মুজতাহিদ দাবি করেন, এ সংক্রান্ত বিশদ তথ্য খুব শিগগিরই ফাঁস করা হবে।

এর আগে সৌদির নির্বাসিত রাজনৈতিক ব্যক্তিত্ব ড. মুহাম্মদ আল মাসায়ারি সতর্ক করে দিয়ে বলেছিলেন, সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান বাদশাহর দেহরক্ষী আল-ফাগামকে হত্যা করতে পারেন।

তিনি আরো বলেছিলেন, ওই দেহরক্ষীর ওপর আস্থা রাখতে পারছে না সৌদি রাজপরিবার। তাকে হত্যা করে মার্কিন ব্ল্যাক ওয়াটারকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হতে পারে।

সৌদি ক্রাউন প্রিন্স স্বেচ্ছানির্বাসিত সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার দায় স্বীকার করার পর বাদশাহর দেহরক্ষীর হত্যার ঘটনা ঘটল।

সূত্র : পার্স টুডে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ