1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

অসুস্থ সত্যপ্রিয়কে দেখতে গেলেন ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৯ Time View

একুশে পদকপ্রাপ্ত রামু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অসুস্থ সত্যপ্রিয় মহাথেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার বেলা ১১টার দিকে বিএসএমএমইউতে গিয়ে তিনি সত্যপ্রিয়র চিকিৎসার খোঁজখবর নেন এবং ডাক্তারদের সাথে কথা বলেন।

এ সময়ে ওবায়দুল কাদের বেশ কিছু সময় তার শয্যার পাশে অবস্থান করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ সত্যপ্রিয় মহাথেরের চিকিৎসার নিয়মিত খোঁজখবর রাখছেন।

অসুস্থ হয়ে পড়ায় গত ২০ সেপ্টেম্বর সত্যপ্রিয়কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাতপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনিত হলে তাকে কেবিন ব্লকে স্থানান্তর করা হয়।

পরে ওবায়দুল কাদের একই হাসপাতালে ভর্তি গাইবান্ধার সংসদ সদস্য ইউনুস আলীকেও দেখতে যান। এ সময় তিনি অসুস্থ সাংসদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ