1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

ইরানে ট্রেন দুর্ঘটনা : নিহত ৫, আহত অর্ধশতাধিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫০ Time View

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাহেদান শহরের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৯২ জন।

গতকাল বুধবার এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ট্রেনটিতে ২৫০ জন যাত্রী ছিলেন। পাকিস্তানের সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদান শহর থেকে ট্রেনটি রাজধানী তেহরানে যাচ্ছিল। জাহেদান শহর থেকে রাজধানী তেহরানের দূরত্ব ১,৫০০ কিলোমিটার।

ইরানের রেলওয়ে কোম্পানি তিন নারী এবং এক পুরুষের মৃত্যুর কথা নিশ্চিত করেছে।

সিস্তান-বালুচিস্তান শহরের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান জানান, ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, শুরু এলাকার বালুময় রেল লাইনের উপর দিয়ে ট্রেনটি যাওয়ার সময় একটি ওয়াগন ছিটকে যায়। ওই এলাকায় প্রায়ই মরুঝড় হয় এবং বালিতে রেললাইন ঢেকে যায়।

সূত্র : পার্সটুডে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ