1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প : নিহত বেড়ে ৩৮

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৮ Time View

পাকিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কয়েক শ’ মানুষ। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর, ইসলামাবাদ, পেশওয়ার, রাওয়ালপিন্ডি ও লাহোরে ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মিরপুরে ছিল এই ভূমিকম্পের কেন্দ্র।

কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকর্মীরা এখনও উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। সেনাবাহিনীর সহায়তায় এই উদ্ধার চলছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, রাস্তায় বড় ফাটল ধরেছে। ভেঙে পড়েছে অনেক ঘরবাড়ি।

দুযোর্গ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানান, অবকাঠামো ক্ষতিগ্রস্তের খবর পেয়েছেন তারা।

পুলিশ জানিয়েছে, কাশ্মীরের মিরপুরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

পাকিস্তানের সামরিক মুখপাত্র জানান, বেসামরিক প্রশাসনের সহায়তায় তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করা হয়।

সূত্র : বিবিসি, রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ