1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

সীতাকুণ্ডে অস্ত্রসহ সন্ত্রাসীকে আটক করল র‍্যাব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮৬ Time View

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ সাহেদুল্লাহ সাহেদ নামের এক সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব। গত রবিবার রাত ১২টার দিকে উপজেলার সলিমপুর এলাকার রেললাইন থেকে তাঁকে আটক করা হয়। সাহেদ সন্দ্বীপ উপজেলার আমান উল্লাহ গ্রামের মো. শহীদুল্লাহর ছেলে।

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ডের সলিমপুর এলাকার রেললাইনে র‍্যাব অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাহেদ আটক হন। তাঁর কাছ থেকে একটি ওয়ান শুটারগান পাওয়া যায়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ঝোপ থেকে আরো দুটি ওয়ান শুটারগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে সাহেদকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ